ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রানীশংকৈলে রফিক ফিলিং স্টেশনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৫ ২৩:৫৩:২৩
রানীশংকৈলে রফিক ফিলিং স্টেশনকে জরিমানা রানীশংকৈলে রফিক ফিলিং স্টেশনকে জরিমানা
 
পেয়ার আলী, রানীশংকৈল:

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রফিক ফিলিং স্টেশনে অকটেন ও ডিজেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে জরিমানা করা হয়েছে।
 
২৫ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে  রফিক ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ( ভূমি) মুজিবর রহমান। অভিযানে সহযোগিতা করেন পুলিশসহ  অফিসের চৌকস দল
 
দেখা যায়, প্রতিদিন প্রায় ২০০০ টাকার তেল ভোক্তাকে কম দেওয়া হয়। উক্ত অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১৮-এর ২৯ ধারায় রফিক ওয়েল ফিলিং স্টেশনটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
সহকারী কমিশনার ( ভূমি) মুজিবর রহমান জানান, রফিক ফিলিং স্টেশনটিতে পরিমাপে কম দিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে আসছিল। আজ অভিযানে তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ