রানীশংকৈলে রফিক ফিলিং স্টেশনকে জরিমানা

আপলোড সময় : ২৫-০২-২০২৬ ১১:৫৩:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০২-২০২৬ ১১:৫৩:২৩ অপরাহ্ন
 
পেয়ার আলী, রানীশংকৈল:

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রফিক ফিলিং স্টেশনে অকটেন ও ডিজেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে জরিমানা করা হয়েছে।
 
২৫ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে  রফিক ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ( ভূমি) মুজিবর রহমান। অভিযানে সহযোগিতা করেন পুলিশসহ  অফিসের চৌকস দল।
 
দেখা যায়, প্রতিদিন প্রায় ২০০০ টাকার তেল ভোক্তাকে কম দেওয়া হয়। উক্ত অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১৮-এর ২৯ ধারায় রফিক ওয়েল ফিলিং স্টেশনটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
সহকারী কমিশনার ( ভূমি) মুজিবর রহমান জানান, রফিক ফিলিং স্টেশনটিতে পরিমাপে কম দিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে আসছিল। আজ অভিযানে তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]