ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি শেখ মুন্নাকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০২-২৩ ১৮:৪৪:০৩
মাদকের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি শেখ মুন্নাকে গ্রেফতার করেছে র‌্যাব মাদকের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি শেখ মুন্না (৪২)’কে মুন্সিগঞ্জের শ্রীনগর থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০




নিজস্ব প্রতিবেদক​
মাদকের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি শেখ মুন্না (৪২)’কে মুন্সিগঞ্জের শ্রীনগর থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০ এর আভিযানিক দল মাদকের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি শেখ মুন্না (৪২)’কে মুন্সিগঞ্জের শ্রীনগর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল ২২/০২/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৭.৩০ ঘটিকার সময় র‌্যাব-১০, সিপিসি-২ মুন্সিগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন বালাশুর বউবাজার এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে শ্রীনগর থানার মামলা নম্বর- ০৯(০৯)১৭, ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(ক)  এ বিজ্ঞ  আদালত কর্তৃক ০১ বছর ০৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শেখ মুন্না (৪২), পিতা- মৃত শেখ সুজা উদ্দিন, সাং- উত্তর বালাশুর, থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করা হয়।

 প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ