মাদকের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি শেখ মুন্নাকে গ্রেফতার করেছে র‌্যাব

আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০৬:৪৪:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০৭:০৬:৩১ অপরাহ্ন




নিজস্ব প্রতিবেদক​
মাদকের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি শেখ মুন্না (৪২)’কে মুন্সিগঞ্জের শ্রীনগর থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০ এর আভিযানিক দল মাদকের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি শেখ মুন্না (৪২)’কে মুন্সিগঞ্জের শ্রীনগর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল ২২/০২/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৭.৩০ ঘটিকার সময় র‌্যাব-১০, সিপিসি-২ মুন্সিগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন বালাশুর বউবাজার এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে শ্রীনগর থানার মামলা নম্বর- ০৯(০৯)১৭, ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(ক)  এ বিজ্ঞ  আদালত কর্তৃক ০১ বছর ০৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শেখ মুন্না (৪২), পিতা- মৃত শেখ সুজা উদ্দিন, সাং- উত্তর বালাশুর, থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করা হয়।

 প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]