ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ মোঃ আব্দুল্লাহর জয়ে আনন্দিত পরাজিত প্রার্থী একেএম ফখরুদ্দিন রাজি


আপডেট সময় : ২০২৬-০২-১৪ ০১:১৯:৪৬
শেখ মোঃ আব্দুল্লাহর জয়ে আনন্দিত পরাজিত প্রার্থী একেএম ফখরুদ্দিন রাজি শেখ মোঃ আব্দুল্লাহর জয়ে আনন্দিত পরাজিত প্রার্থী একেএম ফখরুদ্দিন রাজি
নাদিম হায়দার স্টাফ রিপোর্টার শেখ মোঃ আব্দুল্লাহর জয়ে আনন্দিত বাংলাদেশ জামায়াত ইসলামের ভোট যুদ্ধে পরাজিত প্রার্থী এ কে এম ফখরুদ্দিন রাজি। আর সেই আনন্দকে ভাগাভাগি করতে মুন্সীগঞ্জ-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এ কে এম ফখরুদ্দীন রাজীর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন মুন্সীগঞ্জ-০১ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ। সাক্ষাৎকালে তারা মুন্সীগঞ্জ-১ আসনকে ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী এলাকায় রূপান্তরে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পারস্পরিক মতবিনিময়ে স্থানীয় উন্নয়ন, সামাজিক সম্প্রীতি,মাদক মুক্ত মুন্সীগঞ্জ-১ আসন প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। উভয় নেতা আশা প্রকাশ করেন, রাজনৈতিক ভিন্নতা সত্ত্বেও এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সম্মিলিত উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবেন এবং মুন্সীগঞ্জ-১ আসনকে একটি শক্তিশালী ও মডেল আসনে রুপান্তরিত করবেন ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ