শেখ মোঃ আব্দুল্লাহর জয়ে আনন্দিত পরাজিত প্রার্থী একেএম ফখরুদ্দিন রাজি

আপলোড সময় : ১৪-০২-২০২৬ ০১:১৯:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০২-২০২৬ ০১:১৯:৪৬ পূর্বাহ্ন
নাদিম হায়দার স্টাফ রিপোর্টার শেখ মোঃ আব্দুল্লাহর জয়ে আনন্দিত বাংলাদেশ জামায়াত ইসলামের ভোট যুদ্ধে পরাজিত প্রার্থী এ কে এম ফখরুদ্দিন রাজি। আর সেই আনন্দকে ভাগাভাগি করতে মুন্সীগঞ্জ-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এ কে এম ফখরুদ্দীন রাজীর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন মুন্সীগঞ্জ-০১ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ। সাক্ষাৎকালে তারা মুন্সীগঞ্জ-১ আসনকে ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী এলাকায় রূপান্তরে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পারস্পরিক মতবিনিময়ে স্থানীয় উন্নয়ন, সামাজিক সম্প্রীতি,মাদক মুক্ত মুন্সীগঞ্জ-১ আসন প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। উভয় নেতা আশা প্রকাশ করেন, রাজনৈতিক ভিন্নতা সত্ত্বেও এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সম্মিলিত উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবেন এবং মুন্সীগঞ্জ-১ আসনকে একটি শক্তিশালী ও মডেল আসনে রুপান্তরিত করবেন ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]