গোবিপ্রবির অধিকতর উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন পরিকল্পনা কমিশনের সচিব
আপডেট সময় :
২০২৬-০২-০৮ ১৯:১৭:১৩
গোবিপ্রবির অধিকতর উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন পরিকল্পনা কমিশনের সচিব
গোবিপ্রবি প্রতিনিধি:
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সচিব ড. কাউয়ুম আরা বেগম ও অতিরিক্ত সচিব ড. শাহ্ মো. হেলাল উদ্দীন।
উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের আমন্ত্রণে আজ রবিবার দুপুর ১২টায় তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন। এসময় অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও প্রকল্প পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
পরে ড. কাউয়ুম আরা বেগম ও ড. শাহ্ মো. হেলাল উদ্দীন অধিকতর উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এসময় প্রকল্পের অর্থ ছাড় ও কাজ দ্রুত শেষ করতে পরিকল্পনা কমিশনের আন্তরিক সহযোগিতা কামনা করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
উল্লেখ্য, গোবিপ্রবিতে প্রথমবারের মতো কোনো সচিব পর্যায়ের প্রতিনিধিদল উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স