​গোবিপ্রবির অধিকতর উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন পরিকল্পনা কমিশনের সচিব

আপলোড সময় : ০৮-০২-২০২৬ ০৭:১৭:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০২-২০২৬ ০৭:১৭:১৩ অপরাহ্ন

গোবিপ্রবি প্রতিনিধি:

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সচিব ড. কাউয়ুম আরা বেগম ও অতিরিক্ত সচিব ড. শাহ্ মো. হেলাল উদ্দীন।


উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের আমন্ত্রণে আজ রবিবার দুপুর ১২টায় তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন। এসময় অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও প্রকল্প পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া তাদের ফুলেল শুভেচ্ছা জানান।


পরে ড. কাউয়ুম আরা বেগম ও ড. শাহ্ মো. হেলাল উদ্দীন অধিকতর উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এসময় প্রকল্পের অর্থ ছাড় ও কাজ দ্রুত শেষ করতে পরিকল্পনা কমিশনের আন্তরিক সহযোগিতা কামনা করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।


উল্লেখ্য, গোবিপ্রবিতে প্রথমবারের মতো কোনো সচিব পর্যায়ের প্রতিনিধিদল উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]