আক্বীদায় ভ্রান্তি থাকলে মানুষ ঈমানহারা হয়ে যেতে পারে -ছারছীনার পীর ছাহেব
আপডেট সময় :
২০২৬-০২-০২ ০১:৩৫:৩৯
আক্বীদায় ভ্রান্তি থাকলে মানুষ ঈমানহারা হয়ে যেতে পারে -ছারছীনার পীর ছাহেব
নিজস্ব প্রতিবেদক
আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- আহলুস সুন্নাত ওয়াল জামায়াত শুধুমাত্র একটি অনুসরণীয় নাম নয়; বরং এটি রাসূলুল্লাহ (সাঃ) এবং সাহাবায়ে কেরাম (রাঃ) গণের প্রদর্শিত সেই মধ্যমপন্থা, যা একদিকে যেমন উগ্রপন্থাকে বর্জন করে, অন্যদিকে শিথিলতাকেও প্রশ্রয় দেয় না। আক্বীদায় ভ্রান্তি থাকলে মানুষ ঈমানহারা হয়ে যেতে পারে।
পীর ছাহেব কেবলা আরও বলেন- সমাজে দেখা যায় একদল ভ্রান্ত আকিদার লোক রয়েছে যারা ইসলামকে পুঁজি করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য মনগড়া মতবাদ প্রচার করে। যারা রাসূলুল্লাহ (সাঃ) এর শান, মান-মর্যাদায় আঘাত হানে, পবিত্র কুরআনের হুকুমের বিরোধীতা করে, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মনে করে না, ওসীলাকে অস্বীকার করে, সলফে সালেহীনের অনুসরণের বাইরে নিজস্ব মতবাদ প্রচার করে নিঃসন্দেহে তারা গোমরাহীতে লিপ্ত। মনে রাখতে হবে, যারা হক আক্বীদার বিরোধীতা করে ও ভ্রান্ত আক্বীদা ধারণ ও লালন করে আমরা তাদের সঙ্গে আদর্শের প্রশ্নে কখনও ছাড় দিতে প্রস্তুত নই। আমরা হক আক্বীদার অনুসরণ করে ঈমান নিয়ে বাঁচতে চাই এবং ঈমানের সাথেই দুনিয়া থেকে বিদায় নিতে চাই।