আক্বীদায় ভ্রান্তি থাকলে মানুষ ঈমানহারা হয়ে যেতে পারে -ছারছীনার পীর ছাহেব

আপলোড সময় : ০২-০২-২০২৬ ০১:৩৫:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০২-২০২৬ ০১:৩৫:৩৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
 
 

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- আহলুস সুন্নাত ওয়াল জামায়াত শুধুমাত্র একটি অনুসরণীয় নাম নয়; বরং এটি রাসূলুল্লাহ (সাঃ) এবং সাহাবায়ে কেরাম (রাঃ) গণের প্রদর্শিত সেই মধ্যমপন্থা, যা একদিকে যেমন উগ্রপন্থাকে বর্জন করে, অন্যদিকে শিথিলতাকেও প্রশ্রয় দেয় না। আক্বীদায় ভ্রান্তি থাকলে মানুষ ঈমানহারা হয়ে যেতে পারে।

পীর ছাহেব কেবলা আরও বলেন- সমাজে দেখা যায় একদল ভ্রান্ত আকিদার লোক রয়েছে যারা ইসলামকে পুঁজি করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য মনগড়া মতবাদ প্রচার করে। যারা রাসূলুল্লাহ (সাঃ) এর শান, মান-মর্যাদায় আঘাত হানে, পবিত্র কুরআনের হুকুমের বিরোধীতা করে, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মনে করে না, ওসীলাকে অস্বীকার করে, সলফে সালেহীনের অনুসরণের বাইরে নিজস্ব মতবাদ প্রচার করে নিঃসন্দেহে তারা গোমরাহীতে লিপ্ত। মনে রাখতে হবে, যারা হক আক্বীদার বিরোধীতা করে ও ভ্রান্ত আক্বীদা ধারণ ও লালন করে আমরা তাদের সঙ্গে আদর্শের প্রশ্নে কখনও ছাড় দিতে প্রস্তুত নই। আমরা হক আক্বীদার অনুসরণ করে ঈমান নিয়ে বাঁচতে চাই এবং ঈমানের সাথেই দুনিয়া থেকে বিদায় নিতে চাই।

গতকাল ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেবত্রয়ের ঈছালে ছাওয়াব মাহফিলে বাদ মাগরীব আগত মেহমানদের উদ্দেশ্যে হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

মাহফিলের ২য় দিন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলীর উপর আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়া মাদ্রাসার মুদীর মাওলানা মাহমুদুম মুনীর হামীম, নায়েবে মুদীর মাওলানা মোঃ মামুনুল হক, ছারছীনা আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা রুহুল আমিন ছালেহী, ছারছীনা আলিয়া মাদ্রাসার সহযোগী অধ্যাপক আ. জ. ম. অহিদুল আলম, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়া মাদ্রাসার মুফতী মাওলানা মোঃ হায়দার হুসাইন, হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর সাবেক সভাপতি মাওলানা মোঃ শামসুল আলম মোহেব্বী প্রমূখ। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]