মুলাদী প্রতিনিধিঃ
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারনায় যুবদল কেন্দ্রীয় কমিটি কর্তৃক সংসদীয় আসন বরিশাল-৩ মুলাদী-বাবুগঞ্জ এর প্রচারনার দায়িত্বে থাকা কেন্দ্রীয় যুবদল নেতা মোঃ মাহমুদ খানের নেতৃত্বে মুলাদীর খেজুরতলা বাজারে বিএনপির নেতাকর্মীদের নিয়ে ধানের শীষের মনোনীত প্রার্থী এ্যাড. জয়নুল আবেদিনের পক্ষে ভোট প্রার্থনা করা হয় ।
গতকাল রবিবার সকাল ১০টায় মুলাদীর খেজুরতলা বাজারের দোকানে দোকানে ও পথচারীদের মাঝে লিফলেট বিতরন করেন তিনি। এসময় কেন্দ্রীয় যুবদল নেতা মাহমুদ খান ভোটারদের উদ্যেশ্যে তারেক রহমান ঘোষিত ৩১দফা, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এর সকল সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন। ভোট প্রার্থনা কালে তার সাথে উপস্থিত ছিলেন, মুলাদী পৌরসভা বিএনপির যুগ্ন-আহবায়ক জাকির হোসেন খান সহ যুবদল ও ছাত্রদলের শত শত নেতাকর্মী।