মুলাদীর খেজুরতলা বাজারে ধানেরশীষের পক্ষে লিফলেট বিতরন করেন কেন্দ্রীয় যুবদলের দয়ীত্বপ্রাপ্ত নেতা মাহমুদ খান ॥

আপলোড সময় : ২৬-০১-২০২৬ ০১:০৪:২২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০১-২০২৬ ০১:০৪:২২ পূর্বাহ্ন
 
মুলাদী প্রতিনিধিঃ
 
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ  প্রতীকের পক্ষে প্রচারনায় যুবদল কেন্দ্রীয় কমিটি কর্তৃক সংসদীয় আসন বরিশাল-৩ মুলাদী-বাবুগঞ্জ এর প্রচারনার দায়িত্বে থাকা কেন্দ্রীয় যুবদল নেতা মোঃ মাহমুদ খানের নেতৃত্বে মুলাদীর খেজুরতলা বাজারে বিএনপির নেতাকর্মীদের নিয়ে ধানের শীষের মনোনীত প্রার্থী এ্যাড. জয়নুল আবেদিনের পক্ষে ভোট প্রার্থনা করা হয় ।

গতকাল রবিবার সকাল ১০টায় মুলাদীর খেজুরতলা বাজারের দোকানে দোকানে ও পথচারীদের মাঝে লিফলেট বিতরন করেন তিনি। এসময় কেন্দ্রীয় যুবদল নেতা মাহমুদ খান ভোটারদের উদ্যেশ্যে তারেক রহমান ঘোষিত ৩১দফা, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এর সকল সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন। ভোট প্রার্থনা কালে তার সাথে উপস্থিত ছিলেন, মুলাদী পৌরসভা বিএনপির যুগ্ন-আহবায়ক জাকির হোসেন খান সহ যুবদল ও ছাত্রদলের শত শত নেতাকর্মী।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]