ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিপুল পরিমাণ জাল টাকা ও তৈরির সরঞ্জামাদিসহ ১জন জাল টাকা প্রস্তুতকারী ও বিক্রয়কারীকে গ্রেফতার করেছে র‍্যাব।


আপডেট সময় : ২০২৫-১২-২৩ ১৪:১৩:০৫
বিপুল পরিমাণ জাল টাকা ও তৈরির সরঞ্জামাদিসহ ১জন জাল টাকা প্রস্তুতকারী ও বিক্রয়কারীকে গ্রেফতার করেছে র‍্যাব। বিপুল পরিমাণ জাল টাকা ও তৈরির সরঞ্জামাদিসহ ১জন জাল টাকা প্রস্তুতকারী ও বিক্রয়কারীকে গ্রেফতার করেছে র‍্যাব।
নিজস্ব প্রতিবেদক 
 
যশোরের কেশবপুর থানাধীন মাগুরখালী বাজার হতে একাশি হাজার আটশত জাল টাকা এবং জাল টাকা তৈরির সরঞ্জামাদি সহ একজন জাল টাকা প্রস্তুতকারী ও বিক্রয়কারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি, বিবিধ প্রতারক চক্র ও জাল টাকা প্রস্তুতকারীদের গ্রেফতারসহ চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগনের সুনাম অর্জন করতে সচেষ্ট রয়েছে।
 
 
এরই ধারাবাহিকতায় অদ্য ২২ ডিসেম্বর ২০২৫ ইং বিকাল ১৫.৪৫ ঘটিকার সময় র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, যশোর জেলার কেশবপুর থানাধীন মাগুরখালী বাজারে জনৈক মোঃ আবু হানিফ দীর্ঘদিন ধরে তার নিজের দোকানে জাল টাকা ছাপিয়ে বিক্রয় করে আসছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে অদ্য ২২/১২/২০২৫ তারিখ ১৬.৫০ ঘটিকার সময় উল্লেখিত দোকানে অভিযান পরিচালনা করে আসামি মোঃ আবু হানিফ (২৫), পিতা- সুরত আলী মোল্লা, মাতা-নার্গিস আক্তার সাং- কন্দর্পপুর , থানা-কেশবপুর, জেলা- যশোরকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামীর নিকট হতে ৮১,৮০০/- (একাশি হাজার আটশত) জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামাদি কম্পিউটার, মনিটর, কালার প্রিন্টার,সিপি্ইউ, কিবোর্ড, মাউস ও সীলপ্যাডের কালিসহ প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী উদ্ধার পূর্বক জব্দ করা হয়। 
 
 
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করতঃ জব্দকৃত আলামত সমূহ ও আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলার কেশবপুর থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ