বিপুল পরিমাণ জাল টাকা ও তৈরির সরঞ্জামাদিসহ ১জন জাল টাকা প্রস্তুতকারী ও বিক্রয়কারীকে গ্রেফতার করেছে র‍্যাব।

আপলোড সময় : ২৩-১২-২০২৫ ০২:১৩:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১২-২০২৫ ০২:১৩:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক 
 
যশোরের কেশবপুর থানাধীন মাগুরখালী বাজার হতে একাশি হাজার আটশত জাল টাকা এবং জাল টাকা তৈরির সরঞ্জামাদি সহ একজন জাল টাকা প্রস্তুতকারী ও বিক্রয়কারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি, বিবিধ প্রতারক চক্র ও জাল টাকা প্রস্তুতকারীদের গ্রেফতারসহ চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগনের সুনাম অর্জন করতে সচেষ্ট রয়েছে।
 
 
এরই ধারাবাহিকতায় অদ্য ২২ ডিসেম্বর ২০২৫ ইং বিকাল ১৫.৪৫ ঘটিকার সময় র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, যশোর জেলার কেশবপুর থানাধীন মাগুরখালী বাজারে জনৈক মোঃ আবু হানিফ দীর্ঘদিন ধরে তার নিজের দোকানে জাল টাকা ছাপিয়ে বিক্রয় করে আসছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে অদ্য ২২/১২/২০২৫ তারিখ ১৬.৫০ ঘটিকার সময় উল্লেখিত দোকানে অভিযান পরিচালনা করে আসামি মোঃ আবু হানিফ (২৫), পিতা- সুরত আলী মোল্লা, মাতা-নার্গিস আক্তার সাং- কন্দর্পপুর , থানা-কেশবপুর, জেলা- যশোরকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামীর নিকট হতে ৮১,৮০০/- (একাশি হাজার আটশত) জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামাদি কম্পিউটার, মনিটর, কালার প্রিন্টার,সিপি্ইউ, কিবোর্ড, মাউস ও সীলপ্যাডের কালিসহ প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী উদ্ধার পূর্বক জব্দ করা হয়। 
 
 
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করতঃ জব্দকৃত আলামত সমূহ ও আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলার কেশবপুর থানায় হস্তান্তর করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]