ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা


আপডেট সময় : ২০২৫-১২-২২ ১৬:৫২:২৯
টাঙ্গাইলে জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা টাঙ্গাইলে জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা
মোঃ শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি রবিউল আলমকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২১ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজিব হোসেনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ অর্থদণ্ড প্রদান করা হয়। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজিব হোসেন জানান, নির্ধারিত সময়ের মধ্যে ব্যানার ও ফেস্টুন অপসারণ না করায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা করা হয়। আমাদের এ অভিজান অব্যাহত থাকবে। এ বিষয় জামায়াত নেতা রবিউল আলম বলেন, আমরা সকল ব্যানার-ফেস্টুন অপসারণ করেছি। কিন্তু ভুলক্রমে ও আমাদের অজান্তেই একটি ফেস্টুন অপসারণ করা হয়নি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। এসময় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ