টাঙ্গাইলে জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

আপলোড সময় : ২২-১২-২০২৫ ০৪:৫২:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১২-২০২৫ ০৪:৫২:২৯ অপরাহ্ন
মোঃ শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি রবিউল আলমকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২১ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজিব হোসেনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ অর্থদণ্ড প্রদান করা হয়। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজিব হোসেন জানান, নির্ধারিত সময়ের মধ্যে ব্যানার ও ফেস্টুন অপসারণ না করায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা করা হয়। আমাদের এ অভিজান অব্যাহত থাকবে। এ বিষয় জামায়াত নেতা রবিউল আলম বলেন, আমরা সকল ব্যানার-ফেস্টুন অপসারণ করেছি। কিন্তু ভুলক্রমে ও আমাদের অজান্তেই একটি ফেস্টুন অপসারণ করা হয়নি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। এসময় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]