কালকিনিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
আপডেট সময় :
২০২৫-১২-১৬ ২২:১৪:০৬
কালকিনিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক :
মহান বিজয় দিবস উপলক্ষ্যে মাদারীপুরের কালকিনিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীনের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মাদারীপুর-৩ আসনের বিএনপির মনোনীন এমপি প্রার্থী মো. আনিসুর রহমান তালুকদার খোকন, জামায়াতের মনোনীত এমপি প্রার্থী মো. রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবা ইসলাম, কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম ও উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. মাহাবুব হোসেন মুন্সী প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স