কালকিনিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

আপলোড সময় : ১৬-১২-২০২৫ ১০:১৪:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১২-২০২৫ ১২:১৩:২১ পূর্বাহ্ন
আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক : 

মহান বিজয় দিবস উপলক্ষ্যে মাদারীপুরের কালকিনিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর)  দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীনের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মাদারীপুর-৩ আসনের বিএনপির মনোনীন এমপি প্রার্থী মো. আনিসুর রহমান তালুকদার খোকন, জামায়াতের মনোনীত এমপি প্রার্থী মো. রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবা ইসলাম, কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম ও উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. মাহাবুব হোসেন মুন্সী প্রমুখ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]