ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬ , ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পারিবারিক ভাবে লাউ চাষ করে লাভবান হচ্ছেন রায়গঞ্জের গৃহিণীরা


আপডেট সময় : ২০২৫-১২-০৭ ২১:৫৭:৪৬
পারিবারিক ভাবে লাউ চাষ করে লাভবান হচ্ছেন রায়গঞ্জের গৃহিণীরা পারিবারিক ভাবে লাউ চাষ করে লাভবান হচ্ছেন রায়গঞ্জের গৃহিণীরা
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জ:

পারিবারিকভাবে বাঁশের জানালা দিয়ে লাউ চাষ করে লাভবান হচ্ছেন সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের অধিকাংশ গৃহিণীরা। আধুনিক এই পদ্ধতিতে লাউ চাষে রোগবালায় তেমন নেই বললেই চলে। উপজেলার বেশ কয়েকজন গৃহিণীর সাথে কথা হলে তারা জানান, ইউটিউব দেখে জ্ঞান অর্জন করে বাঁশের জানালা দিয়ে পারিবারিকভাব লাউ চাষ করার উদ্যোগ নেন।

এতে করে সফল হচ্ছেন অধিকাংশ গৃহিণীরা। আগামীতে আরো বড় পরিসরে চাষ করার ইচ্ছা পোষণ করেন উপজেলার বেশ কয়েকজন গৃহিণীরা। জানালা পদ্ধতিতে উৎপাদিত লাউয়ের রোগবালাই নেই বললেই চলে তাছাড়া দেখতেও বেশ সুন্দর দেখা যায়। ফলে বাজারে নিতে হয় না, বাড়ি থেকেই বিক্রি হয়ে যায়।

এদিকে উপজেলার গ্রামপাঙ্গাশী গ্রামের এক গৃহিণী র সাথে কথা হলে তিনি বলেন, বাঁশের জানালা দেওয়ার ফলে কীটনাশক ব্যবহারের দরকার হয় না। রোগ ও পোকামাকড় কম থাকার কারণে ফলন হচ্ছে খুবই ভালো। আর্থিক প্রণোদনা পেলে আগামীতে আরও বড় পরিসরে পারিবারিকভাবে লাউ চাষ করার আগ্রহ প্রকাশ করেন উপজেলার অধিকাংশ গৃহিণীরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ