পারিবারিক ভাবে লাউ চাষ করে লাভবান হচ্ছেন রায়গঞ্জের গৃহিণীরা

আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০৯:৫৭:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১২-২০২৫ ০৯:৫৭:৪৬ অপরাহ্ন
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জ:

পারিবারিকভাবে বাঁশের জানালা দিয়ে লাউ চাষ করে লাভবান হচ্ছেন সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের অধিকাংশ গৃহিণীরা। আধুনিক এই পদ্ধতিতে লাউ চাষে রোগবালায় তেমন নেই বললেই চলে। উপজেলার বেশ কয়েকজন গৃহিণীর সাথে কথা হলে তারা জানান, ইউটিউব দেখে জ্ঞান অর্জন করে বাঁশের জানালা দিয়ে পারিবারিকভাব লাউ চাষ করার উদ্যোগ নেন।

এতে করে সফল হচ্ছেন অধিকাংশ গৃহিণীরা। আগামীতে আরো বড় পরিসরে চাষ করার ইচ্ছা পোষণ করেন উপজেলার বেশ কয়েকজন গৃহিণীরা। জানালা পদ্ধতিতে উৎপাদিত লাউয়ের রোগবালাই নেই বললেই চলে তাছাড়া দেখতেও বেশ সুন্দর দেখা যায়। ফলে বাজারে নিতে হয় না, বাড়ি থেকেই বিক্রি হয়ে যায়।

এদিকে উপজেলার গ্রামপাঙ্গাশী গ্রামের এক গৃহিণী র সাথে কথা হলে তিনি বলেন, বাঁশের জানালা দেওয়ার ফলে কীটনাশক ব্যবহারের দরকার হয় না। রোগ ও পোকামাকড় কম থাকার কারণে ফলন হচ্ছে খুবই ভালো। আর্থিক প্রণোদনা পেলে আগামীতে আরও বড় পরিসরে পারিবারিকভাবে লাউ চাষ করার আগ্রহ প্রকাশ করেন উপজেলার অধিকাংশ গৃহিণীরা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]