বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম।
আপডেট সময় :
২০২৫-১২-০৩ ১৭:২১:১২
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম।
মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার:
বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হাফেজ ছাত্রদের মাধ্যমে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২ ডিসেম্বর) আগরপাট্টা বায়তুন নূর নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কিশোরগঞ্জ জেলা শাখার সদস্যসচিব, পাকুন্দিয়া থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারান্দী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বোরহান উদ্দিন সরকারের ব্যক্তিগত উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থী এবং স্থানীয় লোকজন। কোরআন খতম শেষে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স