‎বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম।

আপলোড সময় : ০৩-১২-২০২৫ ০৫:২১:১২ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১২-২০২৫ ০৫:২১:১২ অপরাহ্ন
‎মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার:

‎বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হাফেজ ছাত্রদের মাধ্যমে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

‎

‎মঙ্গলবার (২ ডিসেম্বর) আগরপাট্টা বায়তুন নূর নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

‎

‎বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কিশোরগঞ্জ জেলা শাখার সদস্যসচিব, পাকুন্দিয়া থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারান্দী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বোরহান উদ্দিন সরকারের ব্যক্তিগত উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।

‎

‎এসময় উপস্থিত ছিলেন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থী এবং স্থানীয় লোকজন। কোরআন খতম শেষে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]