ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হোসেনপুরে বিএনপি'র সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আখতারুজ্জামান ভূঁইয়ার ইন্তেকাল


আপডেট সময় : ২০২৫-১১-২৪ ১০:৩০:২৬
হোসেনপুরে বিএনপি'র সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আখতারুজ্জামান ভূঁইয়ার ইন্তেকাল হোসেনপুরে বিএনপি'র সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আখতারুজ্জামান ভূঁইয়ার ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক- তৌহিদুল ইসলাম সরকার

 কিশোরগঞ্জের- হোসেনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি: প্রবীণ রাজনীতিবিদ আখতারুজ্জামান ভূঁইয়া ইন্তেকাল করিয়াছেন। 

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

রবিবার (২৩ নভেম্বর) উপজেলার চরপুমদী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ শাহেদল পুমদী, গোবিন্দপুর সিদলা, আড়াইবারীয়া, জিনারী ইউনিয়ন বিএনপির নেতাকর্মী জানাজায় অংশগ্রহণ করেন। 

হোসেনপুর উপজেলা বিএনপি'র আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম মবিন, হোসেনপুর পৌর বিএনপির সভাপতি এ. কে. এম শফিকুল হক, জেলা বিএনপি'র সভাপতি, শরিফুল আলম, সাধারণ সম্পাদক: মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপি'র সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির নেতা হাজী ইসরাইল মিয়া, জেলা যুবদলের সভাপতি: খসরুজ্জামান জিএস শরীফ সহ সকল অঙ্গসংগঠন প্রবীণ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেন। 

তাছাড়াও মরহুমের মৃত্যুতে হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাব গভীরশোক প্রকাশসহ ওনার আত্মার মাগফেরাত কামনা করেন। 

তৌহিদুল ইসলাম সরকার 
তারিখ:২৩/১১/২০২৫ইং


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ