হোসেনপুরে বিএনপি'র সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আখতারুজ্জামান ভূঁইয়ার ইন্তেকাল

আপলোড সময় : ২৪-১১-২০২৫ ১০:৩০:২৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৫ ১০:৩০:২৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক- তৌহিদুল ইসলাম সরকার

 কিশোরগঞ্জের- হোসেনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি: প্রবীণ রাজনীতিবিদ আখতারুজ্জামান ভূঁইয়া ইন্তেকাল করিয়াছেন। 

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

রবিবার (২৩ নভেম্বর) উপজেলার চরপুমদী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ শাহেদল পুমদী, গোবিন্দপুর সিদলা, আড়াইবারীয়া, জিনারী ইউনিয়ন বিএনপির নেতাকর্মী জানাজায় অংশগ্রহণ করেন। 

হোসেনপুর উপজেলা বিএনপি'র আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম মবিন, হোসেনপুর পৌর বিএনপির সভাপতি এ. কে. এম শফিকুল হক, জেলা বিএনপি'র সভাপতি, শরিফুল আলম, সাধারণ সম্পাদক: মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপি'র সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির নেতা হাজী ইসরাইল মিয়া, জেলা যুবদলের সভাপতি: খসরুজ্জামান জিএস শরীফ সহ সকল অঙ্গসংগঠন প্রবীণ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেন। 

তাছাড়াও মরহুমের মৃত্যুতে হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাব গভীরশোক প্রকাশসহ ওনার আত্মার মাগফেরাত কামনা করেন। 

তৌহিদুল ইসলাম সরকার 
তারিখ:২৩/১১/২০২৫ইং

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]