ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে ১১ বিজিবি


আপডেট সময় : ২০২৫-১১-১০ ১৪:২০:৪৪
মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে ১১ বিজিবি মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে ১১ বিজিবি

হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে ১১ বিজিবি। গতকাল রোববার (৯ নভেম্বর) রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার পার্শ্ববর্তী বড়জামছড়ি এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।

 
বিজিবি সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৯টার দিকে ১১ বিজিবির একটি বিশেষ টহল দল বড়জামছড়ি এলাকায় টহল চলাকালীন সময় সন্দেহজনকভাবে কিছু লোককে পণ্য বহন করতে দেখে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে এক লক্ষ একান্ন হাজার একশত টাকার (৳১,৫১,১০০) মূল্যের দুই শত (২০০) পিস মশারীসহ বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়।

 
জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লক্ষ টাকা। উদ্ধারকৃত মালামাল নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ১১ বিজিবি।

 
বিজিবির এক কর্মকর্তা বলেন, “সীমান্তে যেকোনো প্রকার চোরাচালান ও অবৈধ পণ্য পাচার রোধে আমাদের টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।”

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ