মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে ১১ বিজিবি

আপলোড সময় : ১০-১১-২০২৫ ০২:২০:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৫ ০২:২২:১০ অপরাহ্ন

হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে ১১ বিজিবি। গতকাল রোববার (৯ নভেম্বর) রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার পার্শ্ববর্তী বড়জামছড়ি এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।

 
বিজিবি সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৯টার দিকে ১১ বিজিবির একটি বিশেষ টহল দল বড়জামছড়ি এলাকায় টহল চলাকালীন সময় সন্দেহজনকভাবে কিছু লোককে পণ্য বহন করতে দেখে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে এক লক্ষ একান্ন হাজার একশত টাকার (৳১,৫১,১০০) মূল্যের দুই শত (২০০) পিস মশারীসহ বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়।

 
জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লক্ষ টাকা। উদ্ধারকৃত মালামাল নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ১১ বিজিবি।

 
বিজিবির এক কর্মকর্তা বলেন, “সীমান্তে যেকোনো প্রকার চোরাচালান ও অবৈধ পণ্য পাচার রোধে আমাদের টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।”

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]