ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে ১১ হাজার ১৫০ জন কৃষকের মাঝে কৃষি প্রনোদনা বিতরণের উদ্বোধন


আপডেট সময় : ২০২৫-১১-০৫ ১৭:১৭:১৭
রাণীশংকৈলে ১১ হাজার ১৫০ জন কৃষকের মাঝে কৃষি প্রনোদনা বিতরণের উদ্বোধন রাণীশংকৈলে ১১ হাজার ১৫০ জন কৃষকের মাঝে কৃষি প্রনোদনা বিতরণের উদ্বোধন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার (৫ নভেম্বর)কৃষকদের সরকারি ভাবে গম-সরিষা ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে কৃষি অফিস চত্বরে বিতরণ কার্যক্রমে ইউএনও খাজিদা বেগমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার শহীদুল ইসলাম। 

এ সময় আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান,সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী রজব আলী,পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজান আলী, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ প্রমুখ।

উল্লেখ্য : এ কর্মসূচির আওতায় উপজেলায় মোট ১১ হাজার ১৫০ জন কৃষক-কৃষাণীকে এ প্রণোদনা সহায়তা দেওয়া হবে। উপস্থিত কৃষক-কৃষাণীদের প্রত্যেককে ২০ কেজি করে গম বীজ, ২০ কেজি সার ও ১ কেজি করে সরিষা বীজ দেওয়া হয়।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ