রাণীশংকৈলে ১১ হাজার ১৫০ জন কৃষকের মাঝে কৃষি প্রনোদনা বিতরণের উদ্বোধন

আপলোড সময় : ০৫-১১-২০২৫ ০৫:১৭:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১১-২০২৫ ০৫:১৭:১৭ অপরাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার (৫ নভেম্বর)কৃষকদের সরকারি ভাবে গম-সরিষা ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে কৃষি অফিস চত্বরে বিতরণ কার্যক্রমে ইউএনও খাজিদা বেগমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার শহীদুল ইসলাম। 

এ সময় আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান,সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী রজব আলী,পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজান আলী, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ প্রমুখ।

উল্লেখ্য : এ কর্মসূচির আওতায় উপজেলায় মোট ১১ হাজার ১৫০ জন কৃষক-কৃষাণীকে এ প্রণোদনা সহায়তা দেওয়া হবে। উপস্থিত কৃষক-কৃষাণীদের প্রত্যেককে ২০ কেজি করে গম বীজ, ২০ কেজি সার ও ১ কেজি করে সরিষা বীজ দেওয়া হয়।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]