মাদক আসামীর পক্ষে কেউ যদি তদবির করেন তাহলে তার বারোটা বাজিয়ে দিবো ওসি আবু বক্কর সিদ্দিক
আপডেট সময় :
২০২৫-১০-২৫ ১০:৩৩:১৪
মাদক আসামীর পক্ষে কেউ যদি তদবির করেন তাহলে তার বারোটা বাজিয়ে দিবো ওসি আবু বক্কর সিদ্দিক
নাদিম হায়দার বিশেষ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিকদার মার্কেটের সামনে সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় প্রশাসনের কঠোর পদক্ষেপ থাকা সত্বেও বেড়েই যাচ্ছে মাদকের রমরমা বানিজ্য। কপিতয় কিছু অসাধু লোক বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয় দিয়ে পরিচালনা করে যাচ্ছে মাদক বানিজ্য । মাদকের বিস্তার রোধে ও মাদকের কুফল থেকে যুবসামাজ কে রক্ষায় এই সভার আয়োজন। সভায় সভাপতিত্ব করেন সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় পরিবেশ ও মানবাধিকার সংস্থা ঢাকা বিভাগের সভাপতি আনিছুর রহমান রুবেল।
সভায় প্রধান অতিথি ও বক্তারা সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। এজন্য মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন, জনপ্রতিনিধি, অভিভাবক ও তরুণ প্রজন্মকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন —
সিরাজদিখান বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান শিকদার, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সিরাজদিখান থানার উপপরিদর্শক মো. মাসুদ রানা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান হাওলাদার, শিক্ষানুরাগী ও সমাজসেবক সিদ্দিক মোল্লা, সিরাজদিখান জেনারেল হাসপাতালের স্বত্বাধিকারী শাহাদাৎ শিকদার, সমাজসেবক আজিজুল ইসলাম, আলহাজ মুসা শেখ, ছাত্র নেতা রাসেল শেখ ও জুয়েল শেখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ।
সভা শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত সিরাজদিখান গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স