মাদক আসামীর পক্ষে কেউ যদি তদবির করেন তাহলে তার বারোটা বাজিয়ে দিবো ওসি আবু বক্কর সিদ্দিক

আপলোড সময় : ২৫-১০-২০২৫ ১০:৩৩:১৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৫ ১০:৩৩:১৪ পূর্বাহ্ন
নাদিম হায়দার বিশেষ প্রতিনিধি মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিকদার মার্কেটের সামনে সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় প্রশাসনের কঠোর পদক্ষেপ থাকা সত্বেও বেড়েই যাচ্ছে মাদকের রমরমা বানিজ্য। কপিতয় কিছু অসাধু লোক বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয় দিয়ে পরিচালনা করে যাচ্ছে মাদক বানিজ্য । মাদকের বিস্তার রোধে ও মাদকের কুফল থেকে যুবসামাজ কে রক্ষায় এই সভার আয়োজন। সভায় সভাপতিত্ব করেন সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় পরিবেশ ও মানবাধিকার সংস্থা ঢাকা বিভাগের সভাপতি আনিছুর রহমান রুবেল। সভায় প্রধান অতিথি ও বক্তারা সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। এজন্য মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন, জনপ্রতিনিধি, অভিভাবক ও তরুণ প্রজন্মকে একসঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন — সিরাজদিখান বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান শিকদার, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সিরাজদিখান থানার উপপরিদর্শক মো. মাসুদ রানা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান হাওলাদার, শিক্ষানুরাগী ও সমাজসেবক সিদ্দিক মোল্লা, সিরাজদিখান জেনারেল হাসপাতালের স্বত্বাধিকারী শাহাদাৎ শিকদার, সমাজসেবক আজিজুল ইসলাম, আলহাজ মুসা শেখ, ছাত্র নেতা রাসেল শেখ ও জুয়েল শেখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ। সভা শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত সিরাজদিখান গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]