খালিদ হাসান, তাড়াশ,সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের তাড়াশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে গণসচেতনতা বৃদ্ধিমূলক লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ অক্টোবর) সকালে তাড়াশ মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালনা করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সিরাজগঞ্জ-৩ (তাড়াশ–রায়গঞ্জ–সলঙ্গা) আসনের এমপি পদপ্রার্থী খন্দকার সেলিম জাহাঙ্গীর।
এ সময় তিনি ছাত্র-ছাত্রীদের হাতে, বিএনপির ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” কর্মসূচির লিফলেট তুলে দেন এবং তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জাফর ইকবাল এর সভাপতিত্বে, শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নিশাত তাসনিম।
খন্দকার সেলিম জাহাঙ্গীর বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক কাঠামো সংস্কারের মাধ্যমে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চায়। তরুণ প্রজন্মই এই পরিবর্তনের মূল চালিকাশক্তি।
শেষে, শিক্ষার্থীরা বিএনপির ৩১ দফা কর্মসূচি নিয়ে মতবিনিময়ে অংশ নেন এবং ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।