তাড়াশ মহিলা ডিগ্রী কলেজে বিএনপির ৩১ দফা প্রচার ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৯:৩৮:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৯:৩৮:৩৯ অপরাহ্ন
খালিদ হাসান, তাড়াশ,সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের তাড়াশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে গণসচেতনতা বৃদ্ধিমূলক লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
 
‎রোববার (১২ অক্টোবর) সকালে তাড়াশ মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালনা করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সিরাজগঞ্জ-৩ (তাড়াশ–রায়গঞ্জ–সলঙ্গা) আসনের এমপি পদপ্রার্থী খন্দকার সেলিম জাহাঙ্গীর।
‎
 
‎এ সময় তিনি ছাত্র-ছাত্রীদের হাতে, বিএনপির ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” কর্মসূচির লিফলেট তুলে দেন এবং তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সচেতন হওয়ার আহ্বান জানান।
‎
 
‎অনুষ্ঠানে তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জাফর ইকবাল এর সভাপতিত্বে, শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নিশাত তাসনিম।
‎
 
‎খন্দকার সেলিম জাহাঙ্গীর বলেন, ‎তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক কাঠামো সংস্কারের মাধ্যমে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চায়। তরুণ প্রজন্মই এই পরিবর্তনের মূল চালিকাশক্তি।

 
‎শেষে, শিক্ষার্থীরা বিএনপির ৩১ দফা কর্মসূচি নিয়ে মতবিনিময়ে অংশ নেন এবং ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।


 
‎

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]