ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারে পাচারকালে স্কয়ার কোম্পানীর বিপুল ঔষধ-গাড়ি-চালকসহ আটক ৩


আপডেট সময় : ২০২৫-০৯-২৯ ২২:২৬:১৭
মিয়ানমারে পাচারকালে স্কয়ার কোম্পানীর বিপুল ঔষধ-গাড়ি-চালকসহ আটক ৩ মিয়ানমারে পাচারকালে স্কয়ার কোম্পানীর বিপুল ঔষধ-গাড়ি-চালকসহ আটক ৩
 
হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী ককসবাজারের রামুর গর্জনিয়া বাজার থেকে মিয়ানমারে পাচারকালে স্কয়ার কোম্পানীর বিপুল ঔষধ-গাড়ি ও গাড়ির চালকসহ ৩ জনকে আটক করে যৌথ বাহিনী। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
 
পুলিশ জানান, তারা গোয়েন্দা সুত্রে খবর পেয়ে রামুর গর্জনিয়া বাজারের পাশে শাহসুজা সড়কের গ্রামীন ব্যাংকের সামনে থেকে মিয়ানমারে পাচারের সময়ে 
দেশের পরিচিত ঔষধ কোম্পানী স্কয়ার ফার্মাসিউটিক্যালস ঔষধ ও পিকআপসহ ১৭ লক্ষ টাকার ঔষুধ জব্দ করে যৌত বাহিনী। এ সময় ১১ বিজিবির জোয়ানরাসহ ডিজিএফআই (গোয়েন্দা সংস্থার) এর টহলদল অভিযানে অংশ নেন।
 
পুলিশ আরো জানায়, অভিযানকালে আটক ব্যক্তিরা হলো: ওষুধ পাচারের মূল হোতা মোঃ সালামতউল্লাহ (৩৫),ও  তারিকুল ইসলাম এবং মোঃ রিয়াজুল্লাহ (৩৬) আটক করা হয়)।

এ বিষয়ে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহজাহান মুনির এ প্রতিবেদককে বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। এছাড়া চোরাকারবারের সাথে যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। 


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ