হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী ককসবাজারের রামুর গর্জনিয়া বাজার থেকে মিয়ানমারে পাচারকালে স্কয়ার কোম্পানীর বিপুল ঔষধ-গাড়ি ও গাড়ির চালকসহ ৩ জনকে আটক করে যৌথ বাহিনী। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানান, তারা গোয়েন্দা সুত্রে খবর পেয়ে রামুর গর্জনিয়া বাজারের পাশে শাহসুজা সড়কের গ্রামীন ব্যাংকের সামনে থেকে মিয়ানমারে পাচারের সময়ে
দেশের পরিচিত ঔষধ কোম্পানী স্কয়ার ফার্মাসিউটিক্যালস ঔষধ ও পিকআপসহ ১৭ লক্ষ টাকার ঔষুধ জব্দ করে যৌত বাহিনী। এ সময় ১১ বিজিবির জোয়ানরাসহ ডিজিএফআই (গোয়েন্দা সংস্থার) এর টহলদল অভিযানে অংশ নেন।
পুলিশ আরো জানায়, অভিযানকালে আটক ব্যক্তিরা হলো: ওষুধ পাচারের মূল হোতা মোঃ সালামতউল্লাহ (৩৫),ও তারিকুল ইসলাম এবং মোঃ রিয়াজুল্লাহ (৩৬) আটক করা হয়)।
এ বিষয়ে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহজাহান মুনির এ প্রতিবেদককে বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। এছাড়া চোরাকারবারের সাথে যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।