বিএনপি নেতার মা'রপি'টে বি'ধবা নারী হাসপাতালে

আপলোড সময় : ২১-০৯-২০২৬ ১০:২৫:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৯-২০২৬ ১০:২৮:৫১ অপরাহ্ন
দেলোয়ার হোসেন সোহেল তানোর থেকে :


রাজশাহীর মোহনপুরের ঘাসিগ্রাম ইউনিয়ন (ইউপি) বিএনপির সম্পাদক আনসার আলী মোল্লা ও তার স্ত্রী লাবনীর বিরুদ্ধে লাঠিসোঠা দিয়ে পিটিয়ে এক বিধবা নারীকে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।তাদের মারপিটে গুরুতর জখম ওই নারী মোহনপুর উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


ওই নারীর নাম নুরজাহান বিবি (৪৫) তিনি আতানারায়নপুর গ্রামের মৃত আতাউর রহমানের স্ত্রী।এঘটনায় গ্রামাবাসির মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। এদিকে এ ঘটনায় নুরজাহান বাদি হয়ে বিএনপি নেতা আনসার আলী ও তার স্ত্রী লাবনীকে আসামি করে মোহনপুর থানায় লিখিত অভিযোগ করতে গেলে তাদের অভিযোগ না নিয়ে ফেরত পাঠানো হয়েছে বলে নুরজাহান জানিয়েছেন। জানা গেছে, সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে নুরজাহান বিবির বাড়ির পাশের মাটিতে গর্ত করেন আনসার আলী।এ সময় নুরজাহান বিবি তার জায়গায় গর্ত করতে বাধা দেন এবং বলেন এখানে গর্ত করা হলে তার বসতঘর ঝুঁকিতে পড়বে। এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, আনসার আলী কাটাকাটির একপর্যায়ে নুরজাহান বিবিকে লাথি মেরে মাটিতে ফেলে মারপিট শুরু করে।এসময় তার স্ত্রী লাবনি এসে মারপিটে যোগদেয়।তাদের স্বামী-স্ত্রীর মারপিটে নুরজাহান গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।খবর পেয়ে তার স্বজনরা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করেন। এবিষয়ে জানতে চাইলে ঘাসিগ্রাম ইউপি বিএনপির সম্পাদক আনসার আলী মোল্লা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, নুরজাহান বিবি সম্পর্কে তার ফুফু।

তিনি বলেন, তার স্ত্রীর সঙ্গে নুরজাহানের মৃদু বাকবিতন্ডা হয়েছে।তিনি বলেন, নুরজাহানের মুখের ভাষা ভালো না। এবিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]