মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশি অভিযানে মো. কাউছার ওরফে কাউসার মাহমুদ (২৬) নামের সাবেক এক ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের এক বিশেষ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া কাউসার মাহমুদ উপজেলার ব্রাহ্মণপাড়া পূর্বপাড়ার (জলিল মেম্বারের বাড়ি) মো. আবু জাহেরের ছেলে। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০ সেপ্টেম্বর ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। ওই দলে এসআই ডি.এম.এ মজিদ ও এসআই মো. মাহতাব হোসাইনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। কাউসার মাহমুদের বিরুদ্ধে চলতি বছরের ২১ ফেব্রুয়ারি ব্রাহ্মণপাড়া থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় একটি মামলা (মামলা নম্বর: ৪) দায়ের করা হয়েছিল।
ওই মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।