পৃথক অ'ভিযানে ডা'কাতি মা'মলার ১৪ বছরের সা'জাপ্রাপ্ত আ'সামী গ্রে'ফতার ও ২টি দেশীয় অ'স্ত্র উদ্ধার করেছে এসআরবি

আপলোড সময় : ২১-০৯-২০২৬ ০৮:৪৫:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৯-২০২৬ ০৮:৪৭:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


পৃথক অভিযানে ডাকাতি মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার ও ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি ১। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই দেশের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।


সময়োপযোগী অভিযান চালিয়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় এনে সংস্থাটি ব্যাপক সুনাম অর্জন করেছে। গত ১৯/০৯/২০২৬ তারিখ সময় আনুমানিক ১৬:২৬ ঘটিকায় এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প এবং এসআরবি-৪, ঢাকার যৌথ আভিযানিক দল ডিএমপি, ঢাকার পল্লবী থানাধীন একটি আবাসিক ভবনে অভিযান পরিচালনা করে।


উক্ত অভিযানে ফরিদপুর কোতয়ালী থানার ডাকাতি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাইফুল ইসলাম ওরফে রিপন ব্যাপারী ওরফে টাকী রিপন (৪৫), পিতা- মৃত আঃ হক বেপারী, সাং- ঈশান গোপালপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে। ৩। গ্রেফতারকৃত আসামি সাইফুল ইসলাম ওরফে রিপন ব্যাপারী ওরফে টাকী রিপন (৪৫) এর দেওয়া তথ্যের ভিত্তিতে গত ২০/০৯/২০২৬ তারিখ সময় আনুমানিক ০৪:৩০ ঘটিকায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ঈশান গোপালপুর এলাকায় অভিযান পরিচালনা করে ০২টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি সাইফুল ইসলাম এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ০১টি অস্ত্র মামলা, ০২টি দস্যুতা মামলা, ০১টি চুরি মামলা, ০১টি এসিড অপরাধ দমন আইন মামলা ও ০১টি বিস্ফোরক মামলা রয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১০ এই ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। ৫। এসআরবি অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও অপরাধ দমন এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক


রাখতে এসআরবি’র এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। *তপন সরকার* *সিনিঃ সহকারী পুলিশ সুপার* সহকারী পরিচালক (মিডিয়া) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]