রাজধানীর ডেমরা হতে ৫৫ পিস ই'য়াবাসহ ০১ জন মা'দক ব্যবসায়ীকে করেছে এসআরবি-১০

আপলোড সময় : ২১-০৯-২০২৬ ০৬:২৪:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৯-২০২৬ ০৬:২৬:০০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


রাজধানীর ডেমরা হতে ৫৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-১০।* ১। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে এসআরবি-এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ২০/০৯/২০২৬ তারিখ ডিএমপি, ঢাকার ডেমরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি-১০।


গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল ২০/০৯/২০২৬ তারিখ রাত অনুমান ২২:৩০ ঘটিকায় ডিএমপি, ঢাকার ডেমরা থানাধীন নামাপাড়া ব্রীজ এলাকায় ৫৫ (পঞ্চান্ন) পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজার মূল্য ১৬,৫০০/- (ষোল হাজার পাঁচশত টাকা), সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম ইয়াসিন আরাফাত (২১), পিতা- মোঃ সাদিক মিয়া, সাং- নামাপাড়া, থানা- ডেমরা, ডিএমপি, ঢাকা বলে জানা যায়। এ সময় তার নিকট হতে মাদক ক্রয় বিক্রয়ের নগদ ১৮,৪০০/- (আঠারো হাজার চারশত টাকা) জব্দ করা হয়। 


প্রকাশ থাকে যে, আটককৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ডিএমপি, ঢাকার ডেমরা’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ৪। মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। এসআরবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। এসআরবি-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে।


ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এসআরবি অভিযান অব্যাহত রাখবে। *তপন সরকার* *সিনিঃ সহকারী পুলিশ সুপার* সহকারী পরিচালক (মিডিয়া) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]