গৌরীপুরে পু'কুরের পানিতে ভা'সতে থাকা তরুণের ম'রদেহ উদ্ধার

আপলোড সময় : ২১-০৯-২০২৬ ০৪:৫৫:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৯-২০২৬ ০৪:৫৬:৪৯ অপরাহ্ন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ


ময়মনসিংহের গৌরীপুরে পুকুরের পানিতে ভাসতে থাকা সাকিব মিয়া (২২) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ১০টা নিজ বাড়ির সামনের পুকুর থেকে এই তরুণের মরদেহ উদ্ধার করে গৌরীপুর থানার পুলিশ। নিহত সাকিব মিয়া উপজেলার রামগোপালপুর ইউনিয়নের রামগোপালপুর গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে। প্রতিবেশি নিহতের চাচাতো ভাই রোমন মিয়া জানান, সকালে বাড়ির পাশের পুকুরে জাল টান দেওয়ার জন্য জাল আনতে বাড়িতে যাওয়ার পথে ঠাকুরবাড়ির পুকুরে হাত-পা ধুঁইতে যান। পুকুরে গিয়ে দেখেন পানির উপর ভাসছে মরদেহ। পরে এলাকাবাসীকে জানালে প্রতিবেশিরা ছুটে আসে।

স্থানীয় ও পুলিশসূত্রে জানা গেছে, সাকিব রাতে বাড়িতে এসে শুয়ে পরে। সকালে তার রুমের দরজা খোলা। বাড়ির লোকজন মনে করেছে বাসস্ট্যান্ডে গেছে। পরে মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে সাকিবের বাবা মরদেহটি সনাক্ত করেন। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ


হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]