‘দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিলের ভিডিও ভাইরাল

আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ০৪:৫৬:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ০৪:৫৬:১৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মিছিলের বিষয়টি জানাজানি হলে রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনায়-সমালোচনা শুরু হয়।

 

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নগরীর অন্যতম জনবহুল ভদ্রার মোড় এলাকায় সংক্ষিপ্ত মিছিলটি করা হয়। এ ঘটনায় নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

 

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, রাজশাহী মহানগর যুবলীগের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা মুখে মাস্ক পরে ছিলেন। ফলে তাৎক্ষণিকভাবে মিছিলকারীদের কাউকে সেভাবে চেনা যায়নি। মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনের নামে নানা ধরনের স্লোগান দিতে শোনা যায়। মিছিলকারীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘দেশবাসী তৈরি হও, মুক্তির মিছিলে এগিয়ে যাও।’ 

  •  

জানতে চাইলে নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি মাছুমা মুস্তারি গণমাধ্যমকে বলেন, ‘যুবলীগের একটি মিছিলের খবর পাওয়া গেছে। সেখানে ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা হচ্ছে। মামলার পর বিস্তারিত জানানো হবে।’

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]