সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লা'ঞ্ছিতের প্র'তিবাদ ও নি'ন্দা জানিয়েছেন গ্রে'টার সিলেট কমিউনিটি ইউকের'নে'তৃবৃন্দ

আপলোড সময় : ০৬-০৯-২০২৬ ০১:৪৭:৪১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০৯-২০২৬ ০১:৪৯:৪৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক

বৃটেনের কমিউনিটি সংগঠন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের'প্রেট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসেইন এমবিই, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র প্রেট্রন সিনিয়র সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, গ্রেটার সিলেট এর সাবেক চেয়ারপার্সন বিশিষ্ট ব্যাবসায়ী নুরুল ইসলাম মাহবুব ও সাবেক সেক্রেটারি ৭১এর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর, কো কনভেনর আলহাজ্ব মসুদ আহমদ, সদস্য সচিব ড.মুজিবুর রহমান ও অর্থ সচিব এম আসরাফ মিয়া,সাউথ ইস্ট রিজিওনাল কনভেনর হারুনুর রশিদ, কো- কনভেনর জামাল হোসেন ও সদস্য সচিব তাজুল ইসলাম সহ অন্যান্য কেন্দ্রীয় ও রিজিওনাল নেতৃবৃন্দ শুক্রবার (৪ সেপ্টেম্বর)


গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সিলেটের আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা নিতে এসে জ্যেষ্ঠ এক কর্মকর্তার হাতে এক প্রবাসী শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সবার সামনে পর্তুগাল প্রবাসী ওই যুবকের দু'গালে সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের চড় মারার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, রেমিট্যান্স যোদ্ধারা প্রবাসে দিনরাত কষ্টার্জিত অর্থ দেশে পাঠিয়ে জাতীয় অর্থনীতির মূল চাকা সচল রাখছেন। অথচ নিজ দেশে সরকারি সেবা নিতে এসে সরকারি দপ্তরগুলোতে প্রবাসীদের পদে পদে এভাবে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত হতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে একজন জ্যেষ্ঠ কর্মকর্তার হাতে প্রবাসী যুবকের প্রহৃত হওয়ার ঘটনা প্রবাসীদের অধিকার, মর্যাদা ও সম্মানের ওপর সরাসরি আঘাত। গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর,


অবিলম্বে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দোষী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। প্রবাসীদের ওপর এমন অমানবিক আচরণে জড়িত দায়িত্বজ্ঞানহীন কর্মকর্তাদের দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। একই সাথে সরকারি অফিসগুলোতে প্রবাসীদের হয়রানি ও হেনস্তা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে প্রবাসীদের অধিকার ও স্বার্থ রক্ষায় আগামীতে কঠোর কর্মসূচির নেওয়ার হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতৃবৃন্দ। পর্তুগাল থেকে দেশে ফিরে এনআইডি সংক্রান্ত জ-টিলতা সমাধান করতে গিয়ে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে চর-ম হেন-স্থার শি-কার হয়েছেন এক প্রবাসী। জকিগঞ্জের এই প্রবাসীকে সবার সামনে দুই গালে চ-ড় মা-রার গু-রুতর অ-ভিযোগ উঠেছে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের বিরু-দ্ধে। ভু-ক্তভোগী প্রবাসীর অ-ভিযোগ, প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়ে হাজির হওয়ার পরও তার এনআইডির সম-স্যার সমাধান করা হয়নি। উল্টো কথা কা-টাকাটির একপর্যায়ে তাকে সবার সামনে অ-পমান করা হয় এবং

শারীরিকভাবে লা-ঞ্ছিত করে দুই গালে চড় মা-রা হয়, যা নিয়ে স্থানীয় সেবা প্রার্থীদের মাঝে তী-ব্র ক্ষো-ভের সৃষ্টি হয়েছে। ------------------------------------ প্রেসবিজ্ঞপ্তির পক্ষে ; শেখ নুরুল ইসলাম, প্রেস এন্ড পাবলিক সিটি সেক্রেটারি, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে। ৫ ই সেপ্টেম্বর ২০২৬ ইংরেজি, ------------------------------------

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]