কেন্দুয়ায় মোবাইল কো'র্টে ১১ মা'মলায় ৩ হাজার ৭০০ টাকা জ'রিমানা

আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ০৭:১১:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ০৭:১৭:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ


নেত্রকোনার কেন্দুয়া পৌরসভায় বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স না থাকা এবং হালনাগাদ না করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে সড়ক পরিবহন আইন অমান্য করায় পৃথক অভিযান চালিয়ে অর্থদণ্ড প্রদান করা হয়। শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) কেন্দুয়া পৌরসভা এলাকায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাঈম-উল ইসলাম চৌধুরী। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ট্রেড লাইসেন্স না থাকা ও ট্রেড লাইসেন্স হালনাগাদ না করার অপরাধে


৪টি পৃথক মামলা করা হয়। এসব মামলায় মোট ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ ছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৭টি পৃথক মামলায় মোট ১ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সব মিলিয়ে ওই দিনের অভিযানে ১১টি পৃথক মামলায় মোট ৩ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাঈম-উল ইসলাম চৌধুরী বলেন, কেন্দুয়া পৌরসভার সকল দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানকে পৌরসভা থেকে চলমান অর্থবছর পর্যন্ত ট্রেড লাইসেন্স নবায়ন করার জন্য নির্দেশনা দেওয়া


হয়েছে। জনস্বার্থে পৌর এলাকায় আইন-কানুন ও বিধিবিধান বাস্তবায়ন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসাপ্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স সংক্রান্ত নিয়ম মেনে চলা নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]