স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়া পৌর এলাকার সেনের বাজার থেকে ২০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কেন্দুয়া থানা পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে সেনের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-কেন্দুয়ার কীতর্নখলা এলাকার মৃত কালা মিয়া মেম্বারের ছেলে হাওয়াল, বালিজুড়া এলাকার আব্দুর আওয়ালের ছেলে বিল্লাল এবং নেত্রকোনার কুড়পাড় এলাকার মহব্বত আলীর মেয়ে স্মৃতি আক্তার। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ
আলমের নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার ভোরে সেনের বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।