নীলফামারীতে র‍্যাবের অ'ভিযানে একটি প'রিত্যক্ত পু'রাতন তাজা ধাতব গ্রে'নেড উ'দ্ধার।

আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ০৪:০২:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ০৪:১৬:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


১। 'বাংলাদেশ আমার অহংকার'-এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন নিয়মিতভাবে অবৈধ মাদক, অস্ত্র, বিস্ফোরক উদ্ধারসহ চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, ধর্ষণসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ২। র‌্যাবের চলমান অভিযানের


ধারাবাহিকতায় র‌্যাব-১৩ এর সুদক্ষ ও প্রশিক্ষিত বোম্ব ডিজপোজাল টিমের সহায়তায় সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৪ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ সন্ধ্যা ০৭:০০ ঘটিকার সময় সৈয়দপুর থানাধীন শ্বাসকান্দর ডাঙ্গাপাড়া গ্রামের মোঃ আলতাফ (৫০), পিতা-মৃত মোহাম্মদ আলী এর বসতবাড়ীর পূর্ব পার্শ্বে অবস্থিত পুকুরের উত্তর অংশে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তল্লাশী করে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি কালো রংয়ের পুরাতন তাজা ধাতব গ্রেনেড উদ্ধার করে। যার ওজন অনুমান ৪৫০ গ্রাম। যার দৈর্ঘ্য অনুমান ৫ ইঞ্চি। ৩। পরবর্তীতে উদ্ধারকৃত তাজা ধাতব গ্রেনেডটি নীলফামারী জেলার সৈয়দপুর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়। যার জিডি নং-২৪৭, তারিখ-০৪/০৯/২০২৬ খ্রিঃ। এছাড়াও সমাজে

যেকোন অপরাধ ও সহিংসতা প্রতিরোধে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষ

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]