আরো এক হামাস ক'মা'ন্ডা'রকে হ'ত্যা করল ইসরাইল

আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ০২:০৮:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ০২:০৮:৪৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের আরো এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

 

আইডিএফের ভাষ্য, নিহত ওই কমান্ডার ২০২৩ সালের ৭ অক্টোবর সুফা সামরিক ঘাঁটিতে হামলা ও অনুপ্রবেশে নেতৃত্ব দিয়েছিলেন।

 

আইডিএফের দাবি, নিহত ব্যক্তি নুখবা কমান্ডার মুহাম্মদ মাহমুদ মারশাদ আল-কাদি।

 

এক্সে দেওয়া এক পোস্টে ইসরাইলি সেনাবাহিনী জানায়, সুফা ঘাঁটিতে প্রাণঘাতী হামলার নেতৃত্ব দেওয়ার পাশাপাশি গাজায় চলমান ইসরাইল–হামাস যুদ্ধে আল-কাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

 

আইডিএফের ভাষ্য অনুযায়ী, যুদ্ধের সময় রাফাহ এলাকায় হামাসের হাতে জিম্মি থাকা ব্যক্তিদের আটকে রাখার ক্ষেত্রেও আল-কাদি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

 

এ ছাড়া হামাসের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া, সংগঠনটির সামরিক সক্ষমতা পুনর্গঠন এবং নতুন হামলার প্রস্তুতির সঙ্গেও তিনি জড়িত ছিলেন বলে অভিযোগ করেছে আইডিএফ।

 

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, ইসরাইলি সেনা ও বেসামরিক নাগরিকদের জন্য আল-কাদি যে তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিলেন, তা দূর করতেই তাঁকে লক্ষ্য করে অভিযান চালানো হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]