তেতুলিয়া-গাগলাজুর সড়কে সংস্কার না হওয়ায় দু'র্ভো'গ চরমে

আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ০২:০৫:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ০২:০৫:০৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
সংস্কার ও উন্নয়ন কাজে ধীরগতির কারণে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া থেকে গাগলাজুর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল দশার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

 

বৃহস্পতিবার তেতুলিয়া বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হাওরপারের অন্তত ১০টি গ্রামের কয়েক শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

 

বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ সড়কটির বেহাল দশার কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ও যোগাযোগ ব্যবস্থা চরমভাবে ব্যাহত হচ্ছে। গত শুকনো মৌসুমেও তারা সড়কটি সংস্কারের দাবি জানিয়েছিলেন, কিন্তু কোনো সুফল মেলেনি।

তারা আরও বলেন, বর্ষা প্রায় শেষ। শুকনো মৌসুম শুরুর আগেই সড়কের সংস্কার কাজ শুরু না হলে তাদর দুর্ভোগ আরও বাড়বে। সড়কের কারণে এলাকার কৃষি পণ্য আনা-নেওয়া, শিক্ষার্থীদের যাতায়াত এবং রোগীদের হাসপাতালে নিতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এতে এলাকার সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ভয়াবহ প্রভাব পড়েছে।

 

মানববন্ধন থেকে বক্তারা মোহনগঞ্জ-খালিয়াজুরীর সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর, ময়মনসিংহ বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রহমান হাবিব এবং বিএসটিআই’র চেয়ারম্যান কাজী ইমদাদুল হকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান, তারা যেন এখন থেকেই প্রয়োজনীয় অফিসিয়াল উদ্যোগ নিয়ে তেতুলিয়া-গাগলাজুর সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করেন।

 

এসময় বক্তারা হাওরপারের মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে দ্রুত রাস্তার কাজ শেষ করার দাবি জানান।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]