নিজস্ব প্রতিবেদক
ইরানের খারগ দ্বীপের কাছে একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে।
ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক (এসএনএন) এ খবর জানিয়েছে। হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খার্গ দ্বীপ ইরানের তেলশিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ এই দ্বীপের মাধ্যমে হয়ে থাকে।
দ্বীপটি দখলের হুমকি এর আগে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই দ্বীপটির কাছে ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনা ঘটল।