নাইক্ষ্যংছড়ি আদর্শগ্রাম চেকপোস্টে সিএনজি থেকে ৫০,০৭০ পিস ই'য়াবা উ'দ্ধার, আ'টক ১

আপলোড সময় : ০৪-০৯-২০২৬ ১০:১৭:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৯-২০২৬ ১০:২৪:৩৫ অপরাহ্ন
হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)প্রতিনিধিঃ


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী অভিযানে একটি সিএনজির সিলিন্ডারের ভেতর থেকে ৫০ হাজার ৭০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবা বহনের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও। বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর আদর্শগ্রাম চেকপোস্টে একটি সিএনজিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে সিএনজির সিলিন্ডারের ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ০৫ কাটে ৫০,০৭০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায়


সিএনজির চালক/যাত্রী আবুল কালাম (৩৯), পিতা—আবুল কাশেম, গ্রাম—বড় জামছড়ি, পোস্ট—গর্জনিয়া, ইউনিয়ন—কচ্ছপিয়া, থানা—রামু, জেলা—কক্সবাজারকে আটক করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা বহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা, জব্দ করা সিএনজি ও আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়জুল কবির বলেন, সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান, মানবপাচার

ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির সদস্যরা কঠোর নজরদারি ও তৎপরতা বজায় রেখেছেন। সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। এছাড়াও আদর্শগ্রাম চেকপোস্টে এ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনাকে সীমান্তে মাদক পাচার প্রতিরোধে বিজিবির চলমান তৎপরতার একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]