‎হোসেনপুরে ভ'য়াবহ অ'গ্নিকা'ণ্ড,পু'ড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন

আপলোড সময় : ০৪-০৯-২০২৬ ০৯:৩৮:১০ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৯-২০২৬ ০৯:৪৫:২০ অপরাহ্ন
‎ ‎মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার: ‎


কিশোরগঞ্জের হোসেনপুরে আগুনে পুড়ে গেছে তরুণ ব্যবসায়ী ইমরান মিয়ার দোকানে থাকা বিপুল পরিমাণ বিস্কুট ও খাদ্যসামগ্রী। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ‎ ‎বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের ধনকুড়া গ্রামের হেলিপ্যাড সংলগ্ন একটি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইমরান মিয়া উপজেলার নিরাহারগাতী গ্রামের বাসিন্দা। ‎ ‎স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাস থেকে দেশে ফিরে মাত্র তিন মাস আগে অলিম্পিক ও হক নামের দুটি কোম্পানির বিস্কুটসহ বিভিন্ন খাদ্যসামগ্রীর ডিলারশিপ নেন ইমরান মিয়া। ওই দোকান থেকে হোসেনপুর উপজেলার বিভিন্ন এলাকার দোকানে এসব পণ্য সরবরাহ করা হতো। বৃহস্পতিবার রাতে দোকানটি তালাবদ্ধ করে তিনি বাড়ি চলে যান। ‎পরে গভীর রাতে এক
​​​​​

 রিকশাচালক ওই এলাকা দিয়ে যাওয়ার সময় দোকানে আগুন জ্বলতে দেখতে পান। বিষয়টি তিনি দোকানের মালিককে জানালে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে হোসেনপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ‎ ‎ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইমরান মিয়া বলেন, “দুটি কোম্পানির প্রায় ৮ লাখ টাকার মালামাল দোকানে ছিল। কিছু মালামাল উদ্ধার করা গেলেও অধিকাংশই পুড়ে গেছে। নতুন করে ব্যবসা শুরু করেছিলাম। আগুনে আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল।” ‎


‎হোসেনপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামসুল হক জানান,"খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।"

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]