আমরা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে থেকে সবাই মিলে একসঙ্গে থাকব: খাদ্যমন্ত্রী

আপলোড সময় : ০৪-০৯-২০২৬ ০৪:৩৮:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৯-২০২৬ ০৪:৩৮:৪৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেনÑ ‘হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই বাংলাদেশি, এটাই আমাদের বড় পরিচয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও প্রত্যেক মানুষকে একভাবে দেখেন। এই সম্প্রীতি বাংলাদেশের মানুষকে ধরে রাখতে হবে। এটা আমাদের শক্তি অর্জন করছে।’ 

 

তিনি আরো বলেন, ‘জন্মাষ্টমীর এই দিনে আমাদের সবাইকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শপথ নিতে হবে। আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না। আমরা সবাই একে অপরের পাশে থাকব। আমরা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে থেকে সবাই মিলে একসঙ্গে থাকব।

 

ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যই আমাদের সমাজের সবচেয়ে বড় শক্তি। বাংলাদেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবে—এটাই আমাদের প্রত্যাশা।’

 

শুক্রবার দুপুরে মানিকগঞ্জ শহরের আনন্দময়ী কালীবাড়ি মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা জন্মাষ্টমীর বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন।

 

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণব শিকদার দুলালের সভাপতিত্বে এবং জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রকের সভাপতি রনজিদ দে, জেলা হিন্দু মহাজোটের সভাপতি সুনীল কুমার মণ্ডল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কালীপদ ঘোষ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক প্রবীর কুমার সাহা চৌধুরী মুকুল, জেলা জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক তাপস রাজবংশী, জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি অনির্বাণ পালসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]